উত্তরদিনাজপুর

নেই ঠিক ভাবে ট্রাফিকের ব্যবস্থা আবার রায়গঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু ১

আবার ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । মঙ্গলবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায়। আজ ট্রাকের ধাক্কায় মৃত এক বাইক আরোহী। মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ বর্মন। মৃতের বাড়ি রায়গঞ্জ থানার লক্ষণীয়া এলাকায়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষন জাতীয় সড়ক অবোরধ করে বিক্ষোভ দেখায় স্থানীরা। ট্রাফিক ব্যবস্থা মান উন্নয়নের দাবীতে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে জাতীয় সড়কে পরপর দুর্ঘটনার জেরে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। 

        গত শুক্রবার সকালেই ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়। পুলিশের সাথে খণ্ডযুদ্ধ লেগে যায় উত্তেজিত জনতার। ভাঙচুর চালানো হয় শিলিগুড়ি মোড় ট্রাফিক কিয়স্কে। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট ও পাথর। বোমা ছোঁড়ার অভিযোগও ওঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে পালটা লাঠিচার্জ করা হয় পুলিশের পক্ষ থেকে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। রাবার বুলেট ও গুলি চালানোর অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে। যদিও এই বিষয়টি অস্বীকার করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/7fBk_PGQiio